ওয়েব ডেস্কঃ সদ্য শেষ হওয়া ভারত-নিউজিল্যাল্ড প্রথম টেস্ট ড্র হয়েছে। বিপুল রান করে জেতার সম্ভবনা তৈরি হওয়ার পরেও টেস্ট হাতছাড়া হয়েছে গৌতম গম্ভীরের দলের।মরিয়া চেষ্টা করেও শেষ উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলারেরা। এইবার সিরিজের দ্বিতীয় টেস্টে সেই আক্ষেপ মেটাতে চাইবে শুভমন গিলের দল। ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে এই ম্যাচ। তার আগে ভারতীয় দলের প্রথম একাদশে মহম্মদ সিরাজকে রাখার দাবি জোরালো হচ্ছে। কারন, বিদেশের মাটিতে ভারতের সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘মিয়া ম্যাজিক’-এর একটি বিশেষ রেকর্ড।
২০২০ সাল থেকে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত ৯টি টেস্ট জিতেছে ভারত।ক্রিকেটের পরিভাষায় এই চার দেশকে বলা হয় সেনা দেশ। উল্লেখ যোগ্য বিষয় হল এই চার দেশের বিরুদ্ধে ৯টি টেস্ট জয়ের প্রতিটিতেই প্রথম একাদশে ছিলেন সিরাজ। গত ৬ বছরে এই চার দেশে সিরাজকে ছাড়া কোনও টেস্ট জিততে পারেনি ভারত। সূত্রের খবর, ক্রাইস্টচার্চে জয়ের লক্ষ্যে নামার আগে তাঁকে প্রথম একাদশে রাখার পক্ষ্যেই জোরালো সওয়াল করা হচ্ছে।
ওয়েলিংটনে প্রথম একাদশে সিরাজকে রাখেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ম্যাচের শেষ দিকে কিউয়ি ব্যাটারদের আউট করতে ভারতীয় বোলারদের সমস্যায় পড়তে হয়েছিল। এই পরিস্থিতিতে সিরাজের মত অভিজ্ঞ পেসারকে দলে রাখলে চিত্রটা অন্য রকম হতে পারত কিনা, উঠছে সে প্রশ্নও। দ্বিতীয় টেস্টে ভারতকে জিততেই হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পয়েন্ট নষ্ট করার সুযোগ কম। সেক্ষেত্রে সিরাজের দলে ফেরা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিরাজকে খোলানো হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধিনায়ক শুভমন গিল ও হেড কোচ গৌতম গম্ভীর। দ্বিতীয় টেস্টে সিরাজকে দলে নেওয়া হয় কিনা এখন তাই দেখার।




