HomeScrollনির্বাসনের অধ্যায় কি শেষ হতে চলেছে, হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুঁজছে আওয়ামি...

নির্বাসনের অধ্যায় কি শেষ হতে চলেছে, হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুঁজছে আওয়ামি লিগ?

ডিসেম্বরেই দেশের মাটিতে পা রাখতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক: একদিকে অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ, অন্যদিকে জন্মভূমিতে ফেরার আকুলতা। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জল্পনা এবার নতুন মাত্রা পেল। রবিবার ভারত- বাংলাদেশের পেট্রাপোল- বেনাপোল সীমান্ত পরিদর্শনে আসছেন আওয়ামি লিগের চার শীর্ষ নেতা। তাঁদের এই সফর ঘিরেই প্রশ্ন উঠছে, দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে কি সত্যিই ডিসেম্বরেই দেশের মাটিতে পা রাখতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?

সূত্রের খবর, আওয়ামি লিগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম এই সফরে থাকছেন। আগামী তিন-চার দিন সীমান্তবর্তী এলাকায় থেকে পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। এরপর তাঁদের ত্রিপুরার আগরতলায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে। যদিও এই সফরের উদ্দেশ্য সম্পর্কে দলের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। সেই প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ নিয়ে দলের নেতাদের এই তৎপরতা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতূহল বাড়িয়েছে। তবে পেট্রাপোল দিয়েই তিনি ফিরবেন, এমন কোনও নিশ্চয়তা এখনও নেই।

আরও পড়ুন:

আওয়ামি লিগকে রুখতে মরিয়া তারেক, আট জেলায় মোতায়েন সেনা, বন্ধ ভিসা সেন্টার

অন্যদিকে, বাংলাদেশে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং রাজনৈতিক অস্থিরতার অভিযোগ সামনে আসছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল।

যে দেশ একদিন তাঁর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত ঠিকানাও ছিল, সেই বাংলাদেশে ফেরার আকাঙ্ক্ষা এখন শেখ হাসিনার রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য। কিন্তু প্রত্যাবর্তনের পথ কতটা মসৃণ হবে, তার উত্তর লুকিয়ে রয়েছে বাংলাদেশের অস্থির রাজনীতির আগামী অধ্যায়ে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments