ওয়েব ডেস্ক: ক্রিকেটের ময়দান থেকে এবার রাজনীতির ময়দানে যুজবেন্দ্র চাহাল। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। এবার রাজনীতির ময়দানেও নামলেন তিনি। স্পিন দিয়ে যেভাবে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতেন, ছিক সেইভাবেই কি রাজনীতিতেও বিরোধীদের প্যাভেলিয়নে পাঠাতে পারবেন? বিজেপি তাঁকে ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে নিযুক্ত করেছে।
শুধু সাহালই নয়, বিজেপি ৩৭ জন জাতীয় কার্যনির্বাহী সদস্য, সাতজন জাতীয় সহ-সভাপতি, তিনজন জাতীয় সাধারণ সম্পাদক এবং সাতজন জাতীয় সম্পাদক নিয়োগ করেছে। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন সমস্ত নিয়োগ করিয়েছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, দায়িত্ব পাওয়ার আগে ওবিসি মোর্চার সভাপতির সঙ্গেও দেখা করেছেন চাহাল। বিজেপি আরও ৩৭ জন জাতীয় কার্যনির্বাহী সদস্য নিয়োগ করেছে।
বাংলা থেকে দু’জন ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন। তাঁরা হলেন, অজিত দাস এবং মীনাক্ষী কর্মকার। অজিত এর আগে ওবিসি মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশেই ওবিসি মোর্চার শীর্ষ কমিটিতে বাংলার দু’জনকে নেওয়া হয়েছে।
স্পেশাল ইনভাইট করা হয়েছে চাহালকে। দলের নিয়মিত কার্যকরী বা পদাধিকারী পদে না থেকেও কার্যকরী কমিটির বৈঠক এবং সাংগঠনিক কার্যকলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে চাহাল কী দায়িত্ব সামলাবেন, তা নিয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।




