HomeBig Breakingগুরুতর অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

কেমন আছেন বিজেপি বিধায়ক?

ওয়েব ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে। সেখানে ভর্তি করার পরে পরিস্থিতি খারাপ হতেই বিধায়ককে নিয়ে আসা হয়েছে কলকাতায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বিধায়কের শারিরীক অবস্থা আশঙ্কাজনক। তবে বিজেপি জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রবিবার হাসপাতাল সূত্রে খবর, আইটিইউতে রাখা হয়েছে বিধায়ককে। বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। রবিবার সকালে বিধায়ককে দেখতে হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে বিধায়কের শারিরীক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

জানা গিয়েছে, বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল না রেখা পাত্রের। অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল। কীভাবে বিধায়ক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, এখনও স্পষ্ট নয়। শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালিতে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন রেখা পাত্র। লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল। তবে সেই ভোটে পরাজিত হওয়ার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দল তাঁকে হিঙ্গলগঞ্জ থেকে টিকিট দেয় এবং সেখান থেকে জয়লাভ করে বিধায়ক হন তিনি।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments