HomeTop Newsট্রাম্পের চুলের ঢেউয়ে উড়ল ৫২ লক্ষ! সাজগোজের বিল দেখে মাথায় হাত রিপাবলিকান...

ট্রাম্পের চুলের ঢেউয়ে উড়ল ৫২ লক্ষ! সাজগোজের বিল দেখে মাথায় হাত রিপাবলিকান নেতাদের

আমেরিকার প্রেসিডেন্টের মাথায় সোনালি চুল, আর সেই চুলের পিছনে খরচ শুনলে সাধারণ মানুষের মাথা ঘুরে যাওয়ার জোগাড়! ডোনাল্ড ট্রাম্পের হেয়ার স্টাইল, মেকআপ এবং ক্যামেরার সামনে ঝকঝকে উপস্থিতি বজায় রাখতে খরচ হয়েছে প্রায় ৫৯ হাজার ডলার

ওয়েব ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্টের মাথায় সোনালি চুল, আর সেই চুলের পিছনে খরচ শুনলে সাধারণ মানুষের মাথা ঘুরে যাওয়ার জোগাড়! ডোনাল্ড ট্রাম্পের হেয়ার স্টাইল, মেকআপ এবং ক্যামেরার সামনে ঝকঝকে উপস্থিতি বজায় রাখতে খরচ হয়েছে প্রায় ৫৯ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫২ লক্ষ টাকা। এই টাকায় কলকাতার বুকে দিব্যি একটি তিন কামরার ফ্ল্যাটের স্বপ্ন দেখা যায়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে সেই টাকা উড়েছে চুলের ঢেউ সামলাতেই!

বিষয়টি সামনে আসতেই রিপাবলিকান পার্টির অন্দরে শুরু হয়েছে তুমুল হইচই। দলের একাংশের প্রশ্ন, প্রেসিডেন্টের চুলের যত্নে এত টাকা খরচ হল কেন? এবার সেই খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব চেয়ে ফরেন্সিক অডিটের দাবি উঠেছে। সংবাদমাধ্যম NOTUS-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আট মাসে রিপাবলিকান ন্যাশনাল কমিটি (RNC) এই খাতে প্রায় ৫৯ হাজার ডলার খরচ করেছে। এর মধ্যে ৫৩ হাজার ৮৫০ ডলার পেয়েছেন পেশাদার হেয়ার ও মেকআপ শিল্পী ব্রিটানি গয়েটজ।

শ্রবণশক্তি হারিয়ে দূরে ছিলেন সঙ্গীত থেকে! দীর্ঘ বিরতির পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগ্নিক?

মজার বিষয়, শুধু ট্রাম্পের কেশসজ্জা নয়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রাক্তন প্রেস সচিব ক্যারোলিন লেভিটের সাজগোজের খরচও বহন করেছে দল। RNC চেয়ারম্যান জো গ্রুটার্সের যুক্তি, করদাতাদের পকেট থেকে যাতে এই খরচ না যায়, তাই দলের তহবিল ব্যবহার করা হয়েছে।

কিন্তু নির্বাচনে ধাক্কার পর দলের অন্দরে যখন হিসাবের খাতা খোলা হচ্ছে, তখন চুলের বিলও বাদ যাচ্ছে না। ট্রাম্প অবশ্য নিজের হেয়ার স্টাইল নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী। উইগ পরার অভিযোগও উড়িয়েছেন তিনি। এখন প্রশ্ন, রিপাবলিকানদের রাজনৈতিক ভবিষ্যৎ সামলানোর আগে কি প্রেসিডেন্টের চুলের বাজেট সামলাতে হবে? আপাতত দলের অন্দরে চুলচেরা হিসাবই সবচেয়ে বড় মাথাব্যথা!

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments