Homeদেশশীতে গন্তব্য হোক রাজস্থান

শীতে গন্তব্য হোক রাজস্থান

কোন কোন জায়গা দেখতেই হবে।

নভেম্বরের মাঝামাঝি শুরু হয়ে গিয়েছে হাওয়া বদল। ভোরের দিকে আবহাওয়া বেশ ঠান্ডা থাকছে। মন ছুঁয়েছে উত্তুরে হাওয়া। এই সময়ে ঘুরতে যাওয়ার প্ল্যান হবে না, তা আবার হয় নাকি। এই সময়ে বেড়ানোর আদর্শ জায়গা হতে পারে রাজপুতানাদের দুর্গের শহর। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত রাজস্থানের আবহাওয়া বেশ মনোরম থাকে। এই সময় আবহাওয়া তুলনামূলক মনোরম থাকে। ঘুরে দেখা যেতেই পারে ঐতিহাসিক দুর্গ, রাজপ্রাসাদ, সুন্দর ঝিল আর বিস্তীর্ণ মুরুভূমি। কিন্তু কোথায় যাবেন, রইল তার প্ল্যান।

জয়পুর, যোধপুরে দেখুন রাজকীয় রাজস্থান। রাজস্থানের রাজধানী জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। এখানকার ঐতিহাসিক স্থাপত্য, রাজপ্রাসাদ পর্যটকদের বিশেষ আকর্ষণ। আর জয়পুর ভ্রমণে যা একদম বাদ দেওয়া তা হল বাজার। আমের ফোর্ট, হাওয়া মহল, সিটি প্যালেস ও যন্তর মন্তর। শহরের পুরনো অলিগলি, বাজার ঘুরলে রাজস্থানের জীবনযাত্রা, সংস্কৃতি সম্পর্কে ধারনা জন্মাবে। রাজস্থানের আর এক শহর যোধপুরও থাকবে ঘোরার তালিকায়। এ শহরের অন্যতম আকর্ষণ মেহরানগড় দূর্গ, জসওয়ান্ত থাড়া। এখানকার রাজকীয় স্থাপত্যের পাশাপাশি চেখে দেখতে হবে স্থানীয় খাবার।

আরও পড়ুন

নদিয়ায় ফের ডিম হামলার মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

মরুভূমির বুকে অ্যাডভেঞ্চারের মজা নিতে গেলে ঘুরে আসুন জয়সালমের। সোনালি বালির টিলা, বিস্তীর্ণ মরু প্রান্তর আর ঐতিহাসিক দুর্গের জন্য বিখ্যাত এই শহর। জয়সালমেরের ফোর্ট দেখার পাশাপাশি ঘুরে আসুন সাম স্যান্ড ডিউস। উটের পিঠে চড়ে মরুভূমি ঘোরা, জিপ সাফারি ও মরুভূমির ক্যাম্পে রাত কাটানোর ব্যবস্থা রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশে কয়েকটা দিন কাটাতে চাইলে যেতে পারেন উদয়পুর, পুষ্কর কিংবা মাউন্ট আবু। উদয়পুরকে বলা হয় ঝিলের শহর। পুষ্করের আকর্ষণ পবিত্র পুষ্কর ঝিল, ব্রহ্মা মন্দির এবং ঘাটের শান্ত পরিবেশ। পাহাড় ভালোবাসলে ঘুরে আসতে পারেন রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবু। নাক্কি লেক, গুরু শিখর এবং দিলওয়াড়া জৈন মন্দির এখানকার অন্যতম দর্শনীয় স্থান। সব মিলিয়ে শীতের মরসুমে জমে যাবে রাজস্থান ট্রিপ।

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments