ওয়েব ডেস্ক: মোদীকে ৪ হাজার কিলোমিটার হাঁটার চ্যালেঞ্জ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বেশ কিছু প্রতিষ্ঠানে ভাষণ দিতে আমেরিকায় গিয়েছেন তিনি। সেখানেই এনডিএ সরকারকে নিশানা করেছেন তিনি। নিউ ইয়র্কের বিশ্ব বিদ্যালয়ে দাঁড়িয়ে রাহুল বলেন, একজন রাজনীতিবিদ হিসাবে মোদী অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নামেন না। তিনি মৌলিকভাবেই অন্য সব রাজনীতিবিদদের থেকে আলাদা।
পাশাপাশি নিজের ভারত জোড়ো যাত্রার কথাও টেনে আনেন কংগ্রেস সাংসদ। মোদীকে চ্যালেঞ্জ করে বলেন, পাল্লা দিতে হলে ৪ হাজার কিলোমিটার হাঁটুন। তবে মানুষ তাঁকে নকল করছেন বলে কটাক্ষ করতে পারে। মোদী স্বতন্ত্র পরিচয় বহন করেন, সেটাও জানাতে ভোলেননি রাহুল।
রাহুল গান্ধীর চ্যালেঞ্জের জবাব দিয়েছে বিজেপিও। গেরুয়া শিবির জানিয়েছে, বিদেশের মাটিতে ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরা একটি নিত্যনৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে। বিশ্ব যখন ভারতকে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির একটি হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তখন রাহুল বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে একটি অর্থনৈতিক বিপর্যয় হিসাবে তুলে ধরতে ব্যস্ত।




