কলকাতা: রাজ্যে ক্ষমদতায় আসার পর বিজেপির নিচুতলার কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির আভিযোগ উঠেছে। সম্প্রতি পানিহাটিতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দলেরই যুব মোর্চার নেতার বিরুদ্ধে। এবার পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তীতে নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্কে শ্রদ্ধার্ঘ্য জানাতে যান শমীক। ছিলেন দুই বিধায়ক সৌরভ শিকদার, শঙ্কর শিকদারও। সেখানেই নেতা-কর্মীদের বার্তা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমাদের মধ্যে বিচ্যুতি এলে মানুষ দেখবে। সবাই সংযত থাকুন, নমনীয় হোন। মানুষের কাছে যান। থানায় বেশি যাওয়ার দরকার নেই। গোটা সমাজটা এখনও অপরাধীদের সমাজ হয়ে যায়নি।”
নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্কে ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ থেকে দলের নেতা-কর্মীদের সংযত থাকার বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। পাশাপাশি, রাজ্যে জোরপূর্বক ধর্মান্তকরণ এবং গৈরিক বস্ত্রের অবমাননা নিয়েও চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেন, মানুষের ভোটে জিতেই দল আজ এই জায়গায় পৌঁছেছে। তাই মানুষই শেষ কথা। দলের মধ্যে কোনও বিচ্যুতি এলে সাধারণ মানুষ তা ঠিকই দেখতে পাবে।নেতা-কর্মীদের সংযত ও নমনীয় হওয়ার পরামর্শ দিয়ে জানান, কথায় কথায় থানায় যাওয়ার প্রয়োজন নেই, তার চেয়ে মানুষের কাছে বেশি করে যেতে হবে। সমাজ এখনও পুরোপুরি অপরাধীদের হয়ে যায়নি। এদিন তৃণমূল কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, আদিবাসীদের নিয়ে দীর্ঘদিন ধরে ভোটব্যাঙ্কের রাজনীতি হলেও মানুষ এখন তা প্রত্যাখ্যান করেছে। গত ১৫ বছর ধরে রাজ্যে অন্য এক ‘ভগবান’-এর কথা শোনা গিয়েছে, যিনি সুসজ্জিত বাড়িতে থাকতেন, আর ভগবান বিরসা মুন্ডা গাছের তলায় থাকেন।
আরও পড়ুন
নতুন বছরে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল! মণ্ডল ও বুথস্তরে আসছে একাধিক নতুন মুখ
বেসরকারি একটি স্কুলের প্রসঙ্গ টেনে বলেন, সেখানের এক শিক্ষিকাকে বিজেপির মিছিলে দেখা যায়। পরে স্কুলেরই এক শিক্ষক তাঁকে গেরুয়া পোশাক পরতে বাধা দেন। রাজ্যের বেশ কিছু জেলায় এখনও খ্রিস্টান মিশনারির নামে ধর্ম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ শমীকের। তাঁর দাবি, হিন্দুদের ধর্মান্তকরণের কাজ করছেন একজন নামী খিষ্টান কলেজের অধ্যক্ষ। জোর করে এমন কাজ করলে ‘ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন শমীক।




