HomeScrollজগদ্ধাত্রী পুজোর মণ্ডপ বন্ধই, চন্দননগরে মোতায়েন আধাসেনা

জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ বন্ধই, চন্দননগরে মোতায়েন আধাসেনা

মানকুণ্ডু ও চন্দননগরের বিভিন্ন পুজো মণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়, বাড়িু সতর্ক প্রশাসন

ওয়েব ডেস্ক: চোখ ধাঁধানো আলোকসজ্জা, বিশাল প্রতিমা। জগদ্ধাত্রী পুজোর টানে প্রতি বছরই লক্ষাধিক মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে চন্দননগর। ষষ্ঠী থেকেই ভিড়ের ছবি প্যান্ডেলে প্যান্ডেলে। ষষ্ঠীর রাত থেকেই মানকুণ্ডু ও চন্দননগরের বিভিন্ন পুজো মণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। চোরবাগান কাণ্ডের পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগাম বন্দোবস্ত করা হয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। অন্যান্য বারের মতো ভিড় সামলাতে এবং যান চলাচল নিয়ন্ত্রণে পুজোর দিনগুলিতে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। তাই ভিড় বাড়তে থাকায়, পরিস্থিতি বেগতিক দেখে ষষ্ঠীর রাতই বন্ধ করে দেওয়া হল দুই জগদ্ধাত্রী মণ্ডপ। দুর্গাপুজোয় চোরবাগানের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তা নিয়ে কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। উৎসবে ভিড়ে যাতে কোনও  রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে তটস্থ প্রশাসন।তাই পরিস্থিতি সামাল দিতে রাত ৮টার পর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় প্রশাসন। বন্ধ করা হয়েছে সার্কাস মাঠের পুজো মণ্ডপও। ষষ্ঠীর বিকেল থেকেই মানকুণ্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় দর্শনার্থীদের ভিড় কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রাত ৮টার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একাধিক পুজো মণ্ডপের সামনে দর্শনার্থীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও প্রশাসনকে। সে কারণেই বন্ধ করা হয় দর্শনার্থীদের প্রবেশ। পাশাপাশি চন্দননগর এবং ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজোর নিরাপত্তায় এই প্রথম মোতায়েন করা হয়েছে ৬ কোম্পানি আধাসেনা। ৩ হাজার পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। নিরাপত্তার স্বার্থে চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজোগুলিকে মোট ৫টি জোনে ভাগ করা হয়েছে। ১১টি সেক্টরে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রতিটি সেক্টরের নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকছেন ডিসিপি এবং এসিপি পদমর্যাদার আধিকারিকরা।
চন্দননগর পুলিশের তরফে যে ভেহিক্যাল এন্ট্রি পাস দেওয়া হয়েছে, তার সময়সীমা রাত ৯টা পর্যন্ত। ২০ নভেম্বর পর্যন্ত এই পাসের ভ্যালিডিটি থাকবে।সিপি সুনীলকুমার যাদব বিভ্রান্তি কাটিয়ে জানিয়েছেন, পুজো কমিটি এবং জরুরি পরিষেবা -এর পাস ২৪ ঘণ্টাই সচল থাকবে।ভিড় সামলাতে এবং যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে পুলিশকর্মীরাও হেলমেট পরে বাইকে চেপে শহরে নজরদারি বা প্যাট্রলিং চালাচ্ছেন।
RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments