HomeTop Newsছটপুজোয় রাতভর শব্দবাজির দাপট! দূষণে কলকাতাকে ছাপিয়ে গেল হাওড়া

ছটপুজোয় রাতভর শব্দবাজির দাপট! দূষণে কলকাতাকে ছাপিয়ে গেল হাওড়া

ছটপুজোর বাজিতে দূষণের রেকর্ড? কলকাতাকে পিছনে ফেলে হাওড়ার AQI ২৭৬

ওয়েব ডেস্ক : ছটপুজোর উৎসব ঘিরে একদিকে যেমন গঙ্গার ঘাটে ভক্তদের ভিড়, অন্যদিকে তেমনই রাতভর শব্দবাজি ও আতশবাজির দাপটে বাড়ল বায়ুদূষণ। ১৫ ও ১৬ নভেম্বরের ছটপুজোকে কেন্দ্র করে কলকাতা ও সংলগ্ন এলাকায় বায়ুর গুণমান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হাওড়ার গ্রামীণ এলাকায় দূষণের মাত্রা ছিল বেশ বেশি। পরিবেশবিদদের একাংশের আশঙ্কা, উৎসবের নামে নিয়ম ভাঙার প্রবণতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।

শীত আগমনের প্রাক্কালে ফের বাড়ল বায়ুদূষণ। দূষণমাত্রায় কলকাতাকেও ছাপিয়ে গেল হাওড়া! কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সকাল ৯টায় AQI ছিল ২১৯ এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় তা ছিল ২১২। অর্থাৎ শহরের একাধিক জায়গাতেও বায়ুর মান খারাপের দিকে ছিল।

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (WBPCB) তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর সকালে হাওড়ার ডোমজুড় এলাকায় AQI বা বায়ুর গুণমান সূচক পৌঁছেছিল ২৭৬-এ। যা ‘Poor’ বা খারাপ শ্রেণিতে পড়ে। অন্যদিকে বেলুড় মঠ এলাকায় AQI ছিল ১৬২, যা ‘Moderate’ বা মাঝারি পর্যায়ের দূষণ।

নভেম্বরেই দুর্যোগের আশঙ্কা! ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি?

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ১৬ নভেম্বর ছটপুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত শুধুমাত্র নির্দিষ্ট শর্ত মেনে অনুমোদিত গ্রিন ক্র্যাকার ফাটানোর অনুমতি ছিল। কিন্তু অভিযোগ, রাত থেকেই বিভিন্ন এলাকায় শব্দবাজি ও নিষিদ্ধ আতশবাজি ফাটানো শুরু হয়। ভোররাত পর্যন্ত চলে শব্দের দাপট।

পরিবেশবিদদের মতে, শীতের শুরুতে বাতাসের গতিবেগ কম থাকায় ধোঁয়া ও সূক্ষ্ম ধূলিকণা সহজে ছড়িয়ে পড়তে পারে না। ফলে বাজির ধোঁয়া থেকে তৈরি PM2.5-এর মতো ক্ষতিকর দূষক বাতাসে জমে থাকে। এর প্রভাব পড়ে শিশু, প্রবীণ এবং হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীদের উপর।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments