ওয়েব ডেস্ক : গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এটি ক্রমশ আরও শক্তি সঞ্চয় করছে এবং আজ, মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ২০ নভেম্বর এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও, এর পরোক্ষ প্রভাব পড়তে চলেছে বাংলাতেও।
হাওয়া অফিস জানিয়েছে, আজ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৩৩টি সংস্থাকে শিল্পের জমি, সরকারি চাকরিতে বয়সের ছাড়! মেদিনীপুর থেকে বড় ঘোষণা শুভেন্দুর
চলতি সপ্তাহের একেবারে শেষ দিক পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এর সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়া হাওয়া।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়া জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে।




