HomeTop Newsপাঁচ বছর পর ফিরছে ‘তানসেনের তানপুরা’! রহস্যের নতুন অধ্যায়ে বিক্রম-রূপসা

পাঁচ বছর পর ফিরছে ‘তানসেনের তানপুরা’! রহস্যের নতুন অধ্যায়ে বিক্রম-রূপসা

বিয়ের আগেই রহস্যের মুখোমুখি আলাপ-শ্রুতি! পাঁচ বছর পর ফিরছে ‘তানসেনের তানপুরা’

ওয়েব ডেস্ক : পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। ফের রহস্য, রোমাঞ্চ আর ধ্রুপদী সংগীতের মেলবন্ধন নিয়ে ফিরছে জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’। হইচইয়ের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিজনের নাম ‘তানসেনের তানপুরা: মোহনবাঁশি’। আবারও আলাপ ও শ্রুতির চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় ও রূপসা চট্টোপাধ্যায়কে। নতুন রহস্যের পাশাপাশি এবার গল্পে থাকছে বাঙালির বিয়ে, পারিবারিক টানাপোড়েন এবং গুপ্তধনের সন্ধান।

আগের গল্পের পাঁচ বছর পর আলাপ ও শ্রুতির জীবনে অনেক পরিবর্তন এসেছে। দু’জনের বাগদান সম্পন্ন হয়েছে। চলছে বিয়ের প্রস্তুতি। কিন্তু সেই আনন্দের মধ্যেই আলাপের পরিবারে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। সেই ঘটনার সূত্র ধরেই সামনে আসে ‘মোহনবাঁশি’ নামের এক রহস্য। এরপর একটি মূল্যবান তানপুরা চুরির ঘটনা নতুন করে রহস্যের জাল তৈরি করে। সেই সূত্র ধরে আলাপ ও শ্রুতি পৌঁছে যায় মৌসিকিগড়ে। সেখানে ঘোষ পরিবারের সঙ্গে পরিচয় এবং একের পর এক সাংকেতিক সূত্রের মাধ্যমে সামনে আসতে থাকে অতীতের বিস্মৃত ইতিহাস ও পারিবারিক গোপন কথা।

নতুন সিজনটি পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। গল্প, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন সৌগত বসু। সংগীত পরিচালনা ও গানের কথায় থাকছেন জয় সরকার, শ্রীজাত ও জীমূত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন সিজনের শুটিং। সব ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা ‘তানসেনের তানপুরা: মোহনবাঁশি’র।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments