HomeTop Newsপাসপোর্টে ফের না বাংলাদেশের, হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে নতুন বার্তা ঢাকার

পাসপোর্টে ফের না বাংলাদেশের, হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে নতুন বার্তা ঢাকার

ওয়েব ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (NID) আবেদন ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হল ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে। হাসিনার পাসপোর্টের আবেদন কার্যত খারিজ করে দিয়ে তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতে থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানাল তারেক রহমানের সরকার।

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দেন, হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনও প্রশ্নই নেই। তাঁর কথায়, বাংলাদেশ কোনও সন্ত্রাসবাদীকে পাসপোর্ট দেয় না। হাসিনা যদি দেশে ফিরতে চান, তা হলে ভারত সরকারের উচিত প্রত্যর্পণ চুক্তি মেনে তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে হবে তাঁকে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বরেই দেশে ফিরবেন। সেই লক্ষ্যেই লন্ডনের আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন পাঠানো হয়।

দিঘায় পর্যটন ব্যবসায় নতুন সুযোগ! হোমস্টে খুললেই ৫ লক্ষ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর

তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আবেদনটির সত্যতা, আইনি ভিত্তি এবং নিয়ম মেনে তা জমা পড়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, ২০২৪ সালের আন্দোলনে দমনপীড়ন সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। হাসিনা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন এবং ওই বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

ঢাকার এই অবস্থানে হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা কোন পথে এগোয়, এখন সেটাই দেখার।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments