HomeTop Newsডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন, প্রধানমন্ত্রী ও ভাগবতকে আমন্ত্রণ

ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন, প্রধানমন্ত্রী ও ভাগবতকে আমন্ত্রণ

ডিসেম্বরের শেষে ফের বৃহৎ গীতাপাঠের আসর বসতে চলেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে

কণাদ দাশগুপ্ত : ডিসেম্বরের শেষে ফের বৃহৎ গীতাপাঠের আসর বসতে চলেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী ২৯ ডিসেম্বর ১০ লক্ষ মানুষের কণ্ঠে একসঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের লক্ষ্য নিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। আমন্ত্রণ জানানো হবে আরএসএস প্রধান মোহন ভাগবত এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে অনুষ্ঠান। গীতার দ্বিতীয়, দ্বাদশ ও পঞ্চদশ অধ্যায় পাঠ করা হবে। রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা ও ব্লক স্তরে প্রস্তুতির জন্য কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাসপোর্টে ফের না বাংলাদেশের, হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে নতুন বার্তা ঢাকার

ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত, জানিয়েছেন, আগামী ১২ নভেম্বরের বৈঠকে আয়োজনের বিস্তারিত রূপরেখা চূড়ান্ত হবে। যোগগুরু রামদেব-সহ দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে ব্রিগেডে এক লক্ষ ৩৭ হাজার মানুষের সমবেত গীতাপাঠ হয়েছিল বলে আয়োজকদের দাবি। পরবর্তী সময়ে ছয় লক্ষ মানুষের সমাগমের কথাও জানিয়েছেন তাঁরা। সেই অভিজ্ঞতা থেকেই এবার ১০ লক্ষ মানুষের সমাবেশের লক্ষ্য। সব ধর্মের মানুষের জন্যই এই কর্মসূচি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments