Homeবিনোদনজিতুর প্রেমে সৃজলা? বিগ বসের ঘরে বিস্ফোরক স্বীকারোক্তি!

জিতুর প্রেমে সৃজলা? বিগ বসের ঘরে বিস্ফোরক স্বীকারোক্তি!

ওয়েব ডেস্ক: বিগ বস বাংলার ঘরে এবার প্রেমের সাতরঙ! জিতু কমল ও সৃজলা গুহকে ঘিরে যে গুঞ্জন চলছিল, তাতে এবার সিলমোহর দিলেন খোদ সৃজলাই। জিতুর সঙ্গে ঝগড়া, মান-অভিমানের পর ঘরের এক কোণে কান্নায় ভেঙে পড়েন সৃজলা। রণিতাকে বলেন, “আমি ব্যর্থ, কারও মন বুঝতে পারছি না।” সেই সময় জিতু এসে ক্ষমা চাইলেও মুখ ফেরান সৃজলা। আর জিতু চলে যেতেই ক্যামেরার সামনে ফিসফিসিয়ে বলে ফেলেন সেই ম্যাজিক লাইন – “চাইনি ভালবেসে ফেল।”

ব্যাস! এক লাইনেই তোলপাড় নেটপাড়া। তবে কি সত্যিই জিতুর প্রেমে পড়লেন সৃজলা? এর আগে নন্দিনী সৃজলাকে ‘জীতুর ছায়াসঙ্গী’  বলে কটাক্ষ করলে চুপ ছিলেন জিতু, তাতেই অভিমান বাড়ে। জুতো রাখা নিয়ে বচসা থেকেই শুরু। একদিকে নবনীতার সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল জিতু, অন্যদিকে শনের সঙ্গে নাম জড়িয়ে আছে সৃজলা। এই নতুন সমীকরণে কি নতুন প্রেমের গল্প লিখবে বিগ বস? উত্তর দেবে সময়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments