ওয়েব ডেস্ক: সামনেই কালীপুজো। তারপরেই মা আসবেন জগদ্ধাত্রী রূপে। দুর্গাপুজোয় এবার একাধিক পুজোর উদ্বোধন করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন তিনি। কৃষ্ণনগর ও মেদিনীপুরে পুজোর উদ্বোধন করবেন তিনি। আগামী ১৫ নভেম্বর মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করবেন চারটি জগদ্ধাত্রী পুজোর।
মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। মেদিনীপুর শহরের ধর্মা এলাকার উত্তরণ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বিজেপি বিধায়ক ডঃ শঙ্কর কুমার গুছাইতের নেতৃত্বে আয়োজিত এই পুজোয় এবারের থিম ‘বিকশিত ভারত ২০৪৭’। পুজো মণ্ডপ তৈরির কাজ চলছে দ্রুতগতিতে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি ও পোস্টার।
উত্তর কলকাতার ঐতিহ্যে জড়িয়ে কুমারটুলির সিদ্ধেশ্বরী কালী মন্দির
এর আগে গড়বেতার একটি জনসভা থেকেই মেদিনীপুরে আসার কথা নিজে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার পর থেকেই উত্তরণ ক্লাব-সহ শহরের চারটি পুজো কমিটির প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজোগুলির উদ্বোধন ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত উদ্যোক্তারা। কৃষ্ণনগরেও পুজোর উদ্ধোধন করবেন তিনি। তিন থেকে চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। এটা ঘটলে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সশরীরে কৃষ্ণনগরে এসে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন বলে দাবি পুজো উদ্যোক্তাদের।




