HomeTop Newsকালীপুজোর পর বদলাবে আবহাওয়া! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

কালীপুজোর পর বদলাবে আবহাওয়া! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহান্তে ঝলমলে আকাশ, সোমবার থেকেই আবহাওয়ায় বদলের ইঙ্গিত

ওয়েব ডেস্ক : একের পর এক ঘূর্ণিঝড়। সেই সব কাটিয়ে হেমন্তের হিমেল বাতাস বইতে শুরু করেছে বাংলায়। সকাল থেকেই কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। কালীপুজো থেকেই কি তবে শীত পড়ে যাবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি নেই বাংলায়। কালীপুজো পর্যন্ত থাকবে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব।

হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুবালি বাতাস ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা। শনিবারের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সোমবার হালকা বৃষ্টি হতে অর্থাৎ উত্তরবঙ্গের নীচের দিকের জেলা অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments