ওয়েব ডেস্ক: পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের ঠিক আগে ইসলামপুরে রাজনৈতিক উত্তেজনা। সোমবার রাতে শিলিগুড়ির একটি হোটেল থেকে গোর্খা জনমুক্তি মোর্চায় যোগদানকারী পাঁচ পঞ্চায়েত সমিতির সদস্যকে আটক করল ইসলামপুর থানার পুলিশ। মঙ্গলবারই ইসলামপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের কথা।
আরও পড়ুন:
‘তৃণমূলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে’, হুঁশিয়ারি দিলীপের
৩৮ সদস্যের এই পঞ্চায়েত সমিতিতে ২০ জন মোর্চায় যোগ দিয়েছেন। অন্যদিকে, ১৮ জন রয়েছেন NCPI-এর পক্ষে। ফলে বোর্ড গঠন ঘিরে রাজনৈতিক সমীকরণে তৈরি হয়েছে টানাপড়েন। তার মধ্যেই পাঁচ সদস্যকে আটক করার ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের অভিযোগ, পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের দলের সদস্যদের আটক করা হয়েছে। পুলিশের পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।




