বঙ্গোপসাগরের উপর ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের অভিমুখ অন্ধপ্রদেশের উপকূলের দিকে। ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝে বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে।
হাওয়া অফিস আরও জানিয়েছে ২৬ অক্টোবর রাত সাড়ে ১১ টা নাগাদই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল এই ঘূর্ণিঝড়। ২৭ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে অর্ণব। বাপাতলা ও বিশাখাপত্তনম এর মধ্যবর্তী উপকূল দিয়ে ইয়ানামের কাছাকাছি স্থলভাগে অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে প্রবেশ করতে পারে।
জানা গিয়েছে স্থলভাগে আছে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের স্থায়ী গতিবেগ ঘন্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। দমকা হওয়ার গতিবেগ পৌঁছতে পারে ১৪০ কিলোমিটারে। কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




