HomeTop Newsধেয়ে আসছে নিম্নচাপ, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাংলায়

ধেয়ে আসছে নিম্নচাপ, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাংলায়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার নতুন আপডেট, কী বলছে হাওয়া অফিস?

দুর্গাপুজো মিটতে না মিটতেই ফের আবহাওয়ায় পরিবর্তন। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে এই সামুদ্রিক ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী ২৭ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে তা তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলেও পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলির কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে কলকাতায় সরাসরি ঘূর্ণিঝড়ের আঘাতের পূর্বাভাস নেই। শহরে বৃষ্টির পরিমাণ ও স্থায়িত্ব নির্ভর করবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথের উপর। ২৯ অক্টোবর থেকে উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments