HomeTop Newsমুক্তি পেল রামায়ণের নতুন গান

মুক্তি পেল রামায়ণের নতুন গান

৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে রামায়ণ: পার্ট ওয়ান

৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে রামায়ণ: পার্ট ওয়ান। আর মাত্র কয়েকদিনেরই অপেক্ষায়। দর্শকরাও অধীর আগ্রহে বসে রয়েছে এই বিগ বাজাটের ছবির জন্য। এবার মুক্তি পেল ছবি নতুন গান মঙ্গলরং। এই গানের সুর দিয়েছেন এ আর রহমান। আর এই গানের দৃশ্যে রণবীর কাপুর ও সাই পল্লবীর রসায়ন সকলের মন ভরিয়ে দিয়েছে। গানটি গেয়েছে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল।

পঞ্চমীর দিন মুক্তি পেয়েছিল রামায়ণের দ্বিতীয় ইংরেজি ট্রেলার। যা দেখে আপ্লুত হয়েছিল সিনেমা প্রেমীরা। নতুন ট্রেলারে রাম রাবণের সংঘাতকে গুরুত্বপূর্ণ দেওয়া হলেও মহাকাব্যের গুরুত্বপূর্ণ আবেগঘন মুহূর্তগুলিকেও তুলে ধরা হয়েছে ট্রেলারের মাধ্যমে। এমনকি সেই আবেগ প্রতিফলিত হয়েছে এই গানেও।

ঘোষণার পর থেকেই চর্চায় রয়েছে নিতেশ তিওয়ারির পরিচালিত রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত রামায়ণ। চার হাজার কোটি টাকার মেগা বাজেটের এই ছবি নিয়ে উৎসুক রয়েছে দর্শকদের মনে। আগামী ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments