HomeTop Newsধেয়ে আসছে অর্ণব, বাংলায় কতটা প্রভাব পড়বে?

ধেয়ে আসছে অর্ণব, বাংলায় কতটা প্রভাব পড়বে?

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যা শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হতে চলেছে বলেই জানিয়েছে হাওয়া অফিস

শক্তি বাড়ছে নিম্নচাপের। বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যা শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হতে চলেছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর অন্ধ্রের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে অর্ণব।

জানা গিয়েছে, আগামী ২৮ অক্টোবর ঘন্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে অন্ধপ্রদেশের বাপটলা, বিশাখাপত্তনম-এর মধ্যবর্তী উপকূল স্থলে আছড়ে পড়তে পারে অর্ণব নামে এই ঘূর্ণিঝড়টি। ১৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে সেই সময়।

এছাড়াও বিশাখাপত্তনমে সেই সময় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে পুদুচেরিতে বৃষ্টি শুরু হয়েছে। ন’টি বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। এমনকি গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতেও বারণ করা হয়েছে। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি গোপালপুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এগিয়ে এগিয়ে এলেও দক্ষিণ ওড়িশার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব খুব একটা পড়বে না। কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৭ অক্টোবর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কলকাতাতেও একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments