ভালোবাসা এমন হোক তা যেন হয় মধুর। কিন্তু ভালোবাসা যদি কষ্টের কারণ হয় তা ভাবায়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গিয়েছে স্ত্রীর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বিপদ ঘটিয়ে বসলেন এক তরুণ। স্ত্রীকে এমন ভাবে জড়িয়ে ধরলেন যে তাঁর পাঁজর ভেঙে গেল। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হল স্ত্রীকে। যদিও সমাজমাধ্যমের এই ভিডিওটি যাচাই করে দেখেনি আমাদের সংস্থা দি ভয়েস অফ রিপাবলিক।
জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে চিনে। তরুণ জানান, তিনি কেবল স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি ঠিক কতটা ভালবাসেন সেটা বোঝানোর জন্যই শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু তাঁর সেই আলিঙ্গন স্ত্রীয়ের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে তা তিনি বুঝতে পারেননি। তরুণীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গিয়েছে। এমনকি একটি হারে চির ধরা পড়েছে। যদিও জানা গিয়েছে হাসপাতালে চিকিৎসার পর এখন বাড়িতেই ফিরেছেন তরুণী। স্বামীর সেবাতেই সুস্থ হয়ে উঠেছেন তিনি।
তবে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল তরুণীকে জড়িয়ে ধরে শূন্যে তুলে নিয়েছিলেন তরুণ। ব্যথায় ছটফট করছিলেন তরুণী হাত নাড়িয়ে তরুণকে নীচে নামানোর কথা বললেই স্ত্রীর কথা শুনে তাঁকে নীচে নামায়। আর তখনই পেটের অংশ চেপে ধরে বসে পড়েন স্ত্রী।




