HomeBig Breakingআপত্তির মুখে প্রিয়াঙ্কাপুত্রের ৭০ ছবি, প্রদর্শনী থেকে সরানো হল তড়িঘড়ি

আপত্তির মুখে প্রিয়াঙ্কাপুত্রের ৭০ ছবি, প্রদর্শনী থেকে সরানো হল তড়িঘড়ি

ওয়েব ডেস্ক: প্রদর্শনীর কয়েক ঘন্টা আগেই সরিয়ে দেওয়া হল প্রিয়াঙ্কা গান্ধীর ছেলের ৭০ ছবি। তারমধ্যে ছিল জাতীয় পতাকার ছবি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭০ ছবি আপত্তিকর। ওই ছবিগুলোতে রয়েছে রাজনৈতিক বার্তা। মাত্র ৪০ ছবি দিয়ে হচ্ছে প্রদর্শনী। জাতীয় পতাকার ছবি বাদ দেওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রিয়াঙ্কা পুত্র বেঁকে বসায় তেরঙ্গার ছবি বাদ দিতে পারেনি।

প্রিয়াঙ্কা পুত্র রায়হান পেশায় ফটোগ্রাফার। দিল্লির বিকানের হাউজে একটি একক প্রদর্শনী হওয়া কথা ছিল তাঁর। প্রায় ১১০-র বেশি ছবি দিয়ে প্রদর্শনী করার কথা ছিল। তারমধ্যে ৭০ বাদ দেওয়া হয়েছে। ৪০ ছবি নিয়ে চলছে প্রদর্শনী। গোটা ঘটনায় সুর চড়িয়েছে কংগ্রেস। আপত্তিকর বলে একাধিক ছবি সরিয়ে দেয় আয়োজকরা। অভিযোগ, ছাত্রদের প্রতিবাদের ছবি রয়েছে সেখানে। বাদ দিয়ে দেওয়া ছবির মধ্যে ছিল জাতীয় পতাকার ছবি। তবে রায়হান বেঁকে বসায় জাতীয় পতাকার ছবি সরানো সম্ভব হয়নি। কিন্তু ৭০ ছবি সরিয়ে দেওয়া হয়।

‘নো আইডিয়া ইজ ফাইনাল’ নামে ওই প্রদর্শনীর আয়োজকদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রায়হান জানান, আয়োজকরা তাঁকে ছবিগুলো আপত্তিকর বলে জানায়। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে এই ছবিগুলো দেখানো উচিৎ নয়। কিন্তু ওই ছবিতে কোনও রাজনৈতিক বার্তা নেই। তিনি একজন শিল্পী। সেি হিসেবে যেভাবে লেন্সবন্দি করেছেন, সেটাই তুলে ধরেছেন। রায়হানের সঙ্গে এই ধরনের ব্যবহার মেনে নিতে পারছেন না প্রিয়াঙ্কা গান্ধী। তিনি চিঠি লিখেছেন, ক্ষমতাসীন কেউ যদি অন্যের মতকে ভয় পায় তাহলে সেই ক্ষমতাটাই নেই। ছেলের জন্য নিজেকে গর্বিত মনে করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments