HomeTop Newsআজও কি বৃষ্টিতে ভিজবে কলকাতা? মেঘলা আকাশ, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

আজও কি বৃষ্টিতে ভিজবে কলকাতা? মেঘলা আকাশ, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

পুজোর মরশুমে আবহাওয়ার ভোলবদল! বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস হাওয়া অফিসের?

পশ্চিমবঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু শারদীয়ার আকাশে মেঘ জমে থাকার কারণে বেশ কিছু জায়গায় বজ্রবিদুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মহাষষ্ঠী। দেবীর বোধন। কিন্তু এর মধ্যেই বৃষ্টির ভ্রুকুটি ভয় দেখাচ্ছে সকলকে।

আবহাওয়া দপ্তররের পূর্বাভাস বলছে, ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৬ই অক্টোবর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ই অক্টোবরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ১৬ই অক্টোবর থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি চলবে ১৮ই অক্টোবর পর্যন্ত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments