ওয়েব ডেস্ক: এক পুজো কাটতে না কাটতেই পরের বছর পুজোর জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। পুজোর একমাস আগে থেকে যেমন কাউন্টডাউন চলে, তেমনি দশমের পরের দিন থেকে সময়ের কাউন ডাউন শুরু হয়ে যায়। পরের বছর পুজো কবে? সবারই চোখ চলে যায় ক্যালেন্ডারে। বিশেষ করে চাকুরীরতারা ক্যালেন্ডার দেখে তখনই পরের বছরের পরিকল্পনা সাজাতে থাকে। কবে ষষ্ঠী, কবে হবে বোধন, কবে পড়েছে কুমারী পুজো। সবটা নিয়েই চলে আলোচনা।
আজ দশমী। আপনি জানেন, আগামী বছর কবে পড়েছে পুজো? রইল বিস্তারিত আপডেট- পঞ্জিকা অনুসারে ২০২৭ সালের দুর্গাপুজো আয়োজিত হবে অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে। সেপ্টেম্বর মাসের শেষ দিনে পড়েছে মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের।
জানুন পুজোর ক্যালেন্ডার-
৩০ সেপ্টেম্বর,২০২৭ (বৃহস্পতিবার)- মহালয়া
৫ অক্টোবর, ২০২৭(মঙ্গলবার)-মহাপঞ্চমী।
৬ অক্টোবর, ২০২৭ (বুধবার)- মহাষষ্ঠী
৭ অক্টোবর,২০২৭ (বৃহস্পতিবার)- মহাসপ্তমী
৮ অক্টোবর,২০২৭ (শুক্রবার)- মহাঅষ্টমী
৯ অক্টোবর, ২০২৭ (শনিবার)-মহানবমী
১০ অক্টোবর,২০২৭ (রবিবার)-বিজয়া দশমী
১৪ অক্টোবর,২০২৭, (বৃহস্পতিবার)- লক্ষ্মীপুজো
পঞ্জিকা ভেদে তিথির সামান্য সময়সূচিতে কয়েক ঘণ্টার তারতম্য হতে পারে। দুর্গাপুজো শেষ হলেও উৎসব শেষ হয়ে যায় না। মা দুর্গার চলে যাওয়ার পরেই আসেন মা লক্ষ্মী।
লক্ষ্মীপুজো কাটিয়ে বাঙালি মেতে উঠবে শ্যামা আরাধনায়। কালীপুজো উদযাপিত হবে ২৮ অক্টোবর, বৃহস্পতিবার (নিশীথকালে) এবং দীপাবলি পালিত হবে ২৯ অক্টোবর, শুক্রবার। কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাই-বোনের পবিত্র বন্ধনের উৎসব ভাইফোঁটা উদযাপিত হবে ৩১ অক্টোবর, রবিবার।




