HomeScroll'বাংলার ঐতিহ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক' দশমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা...

‘বাংলার ঐতিহ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক’ দশমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বুধবার সকালে বাবুঘাটে নিরাপত্তা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

কলকাতা: আজ দশমী, উমার পাড়ি দেবে কৈলাশে। বিজয়া দশমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, বাংলার সকল মা-বোন, ভাই ও বয়োজ্যেষ্ঠদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় হোক। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক। বাংলার ঐতিহ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। সকলের বিজয়া আনন্দময় হোক।

বিজয়া দশমী মানে আবার একটা বছর মায়ের জন্য অপেক্ষা। মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা। দুর্গাপুজোর নিরঞ্জন ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন।সকাল থেকেই রাজ্যের একাধিক ঘাটে বিসর্জনের প্রস্তুতি তুঙ্গে। চলতি বছর প্রতিমা বিসর্জনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের তরফে। বুধবার সকালে বাবুঘাটে নিরাপত্তা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন, কলকাতার পুলিশ কমিশনার এবং পুর-কমিশনার। মুখ্যমন্ত্রী প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা নিয়ে পুলিশকর্তাদের সঙ্গে আলোচনাও করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments