HomeScrollফের আসছে ঘুর্ণিঝড়, লন্ডভন্ড হবে বাংলা? কবে ল্যান্ডফল? জেনে নিন

ফের আসছে ঘুর্ণিঝড়, লন্ডভন্ড হবে বাংলা? কবে ল্যান্ডফল? জেনে নিন

ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘আকভান’, কতটা শক্তিশালী হবে এই সাইক্লোন?

ওয়েব ডেস্ক: বাংলাজুড়ে এখন শীতের আমেজ। গত দু’দিনে পারদ নেমেছে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। কিন্তু এই আমেজ বেশিদিন টিকবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ বঙ্গোপসাগরে আবার নতুন করে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপটি রবিবারের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর অতি গভীর নিম্নচাপ হয়ে সোমবার সন্ধ্যায় সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘আকভান’। আবহাওয়ার বিভিন্ন মডেলের অনুমান, অর্ণব ও মুরাসুর মতোই এটিও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে। বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার মধ্যে এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে।

আরও পড়ুন:

বিশ্বের দূষিত শহরের তালিকায় ভয়াবহ ছবি! প্রথম চারে ভারত-পাকিস্তান-বাংলাদেশ, তিনে কলকাতা

এর প্রভাবে বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতির দমকা বাতাস। তবে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না।

তবে উত্তরবঙ্গে নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না। রবিবার ও সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments