HomeLive Updatesচেহারায় নেতানিয়াহুর ছাপ, ব্যবসা লাটে উঠেছে ইরানি দোকানদারের

চেহারায় নেতানিয়াহুর ছাপ, ব্যবসা লাটে উঠেছে ইরানি দোকানদারের

ওয়েব ডেস্ক: এক ঝলক দেখলে বেঞ্জামিন নেতানিয়াহু বলেই মনে হবে। কিন্তু তিনি আদতে এক ব্যবসায়ী। ইরানের চরমশত্রু বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের ওই ব্যবসায়ী দেখতে অনেকটা নেতানিয়াহুর মতো। সেই কারণেই বিপাকে পড়েছেন ওই ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়াতে ও ভাইরাল হয়েছে সেই ছবি।

শত্রুর চেহারার সঙ্গে সাদৃশ্য থাকার কারণে ওই দোকানদারকে বয়কট করছেন অনেক ইরানিরা। তেহরানে শুকনো ফল বাদাম ও মিষ্টির দোকান রয়েছে ওই ব্যক্তির। মুখের কাটিং, চুল ও চালচলনে অনেকটাই সাদৃশ্য রয়েছে নেতানিয়াহুর সঙ্গে। তার ছবি প্রকাশ্যে আসার পরেই অনেকেই তাকে খুঁজে বের করেছেন।

 

ভিডিও দেখলে মনে হবে, দোকানে বসে রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। শুকনো ফল, বাদাম ও মিষ্টি বিক্রি করছেন তিনি। অনেকে অবাক হলেও এটা চেহারার সাদৃশ্য মাত্র। নেটিজেনরা ওই ব্যবসায়ীকে বয়কট করার দাগ দিয়েছেন। বিতর্কের জেরে ব্যবসার উপর প্রভাব পড়তে শুরু করেছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি ‘দ্য ভয়েস অফ রিপাবলিক’। দীর্ঘ উত্তেজনার পর আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইজরায়েল হামলা চালিয়েছে ইরানের মাটিতে। এই যুদ্ধের জেরে আমেরিকা ও ইজরায়েল দুই দেশের উপর ক্ষুব্ধ সেখানকার জনতা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments