ওয়েব ডেস্ক : একদিকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে পারদ পতন। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ, যার জেরে ফের দুর্যোগের আশঙ্কা ফিরে এসেছে। এদিকে এরই মাঝে ফের তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের ঝড়-বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কার বার্তাও। আইএমডি সূত্র জানা গিয়েছে, আগামী ১৮ তারিখ অবধি বড় কোনও সতর্কতা জারি করা হয়নি। ১৯ তারিখ থেকে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলা।
সহকর্মীর কানে কামড় দেওয়ার চেষ্টা! ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন বিজেপি বিধায়কের স্ত্রী?
আরও জানা গিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন এই ঘূর্ণিঝড়ের গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি। তবে আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে।




