ওয়েব ডেস্ক : দুর্গাপুজোয় রাস্তায় রং করে, মোটরবাইক দুর্ঘটনার মুখোমুখি হওয়ার মতো ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই রং মুছে দিতে বাধ্য হন পুরমন্ত্রী অগ্রিমিত্রা পাল। আর এবার ছট পুজো নিয়ে রবীন্দ্র সরোবরে অনুমতি দিতে চেয়ে ২৪ ঘন্টার মধ্যে নিজের ভাবনা পরিবর্তন করলেন অগ্নিমিত্রা পাল।
২০১৭ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের ছট পুজো বন্ধ রাখতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এমনকি ২০২০ সালেও সুপ্রিম কোর্টের মামলা করে জোর থাকা খেয়ে ফিরে আসতে হয়েছে এবং ছট পুজো বন্ধ রাখতে হয়েছিল তৃণমূল সরকারকে।
পুরমন্ত্রী জানিয়েছিলেন, ‘বিগত সরকারের আমলে রাজনীতি করে হিন্দুদের উৎসব বন্ধ করা হয়েছিল। এখন আর তা বন্ধ করা হবে না। মুখ্যমন্ত্রী নির্দেশে এবং স্থানীয়দের স্বার্থে চলতি বছরে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের ছট পুজোর অনুমতি দেওয়া হবে’। আর এর পরেই পরিবেশবিদ ও আইনজীবীরা প্রতিবাদ শুরু করেন।
এমনকি ইঞ্জিনিয়াররাও সুপ্রিম কোর্টের নির্দেশের কথা রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজোর ঘাট না করার জন্য নবান্নের কাছে অনুরোধ করে। আর এর পরেই বিকল্প সন্ধানে নেমে পড়েন পুরমন্ত্রী। রবীন্দ্র ও সুভাষ সরোবরের বিকল্প হিসেবে ৫০টি জলাশয় তৈরি হচ্ছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।




