HomeTop Newsতৃণমূলের দুর্নীতি নিয়ে আক্রমণ, ৫০ হাজারের জেল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলের দুর্নীতি নিয়ে আক্রমণ, ৫০ হাজারের জেল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ভুয়ো চিকিৎসক চিহ্নিত করা এবং তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজ্যে এত বড় জেল নেই

ওয়েব ডেস্ক : কলকাতায় ভুয়ো চিকিৎসক চিহ্নিত করা এবং তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজ্যে এত বড় জেল নেই। তাই ৫০ হাজার লোককে রাখার উপযোগী বড় জেল তৈরি করতে হচ্ছে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিটি তৈরি করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ওই কমিটির নেতৃত্বে রয়েছেন। বিভিন্ন সরকারি প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে কমিটি রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান তিনি।

মনরেগা, স্বাস্থ্যসাথী, আবাস যোজনা এবং আমফানের ত্রাণের টাকা নিয়ে একের পর এক অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, আগের সরকারের আমলে সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় হয়েছে। শুধু গ্রাম বা পুর এলাকার জনপ্রতিনিধিরাই নন, দুর্নীতির শিকড় আরও গভীরে ছড়িয়ে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

UGC বিধির ক্ষোভে বারাণসীতে ধাক্কা, বিজেপির হার নিয়ে চিন্তায় সঙ্ঘ

মুখ্যমন্ত্রীর আরও হুঁশিয়ারি, তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। সরকারি অর্থ উদ্ধারের জন্যও পদক্ষেপ করবে প্রশাসন।

রাজ্যের রাজস্ব আদায়ের পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু দাবি করেন, চলতি সরকারের ছয় মাসে অতিরিক্ত চার হাজার কোটি টাকা রাজস্ব এসেছে। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে বিপুল অর্থ রাজ্যের কোষাগারে আসেনি, বরং অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্তের রিপোর্টের উপরই নির্ভর করছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments