HomeScrollহাসিনার ফেরার খবরেই অশান্ত বাংলাদেশ! ঢাকা, গোপালগঞ্জে কী অবস্থা দেখুন

হাসিনার ফেরার খবরেই অশান্ত বাংলাদেশ! ঢাকা, গোপালগঞ্জে কী অবস্থা দেখুন

কেন ফের উত্তপ্ত বাংলাদেশ?

ওয়েব ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা। এর পর থেকেই বাংলাদেশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে অশান্তির বাতাবরণ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে ঢাকায় পরপর চারটি বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। রাজধানীর ছ’টি জায়গায় ককটেল বিস্ফোরণেরও খবর মিলেছে। তবে এখনও কোনও হতাহতের খবর নেই।

রাত ৯টা নাগাদ প্রথম আগুনের খবর আসে। পল্লবীর সিরামিক রোডে রাস্তার ধারে দাঁড় করানো মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেওয়া হয়। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এর পরে মহাখালী, বাড্ডা ও রামপুরায় আরও তিনটি বাসে আগুন লাগে।

আরও পড়ুন:

ফিলিপিন্সে মোদি, ‘অ্যাক্ট ইস্ট’ নীতিতে জোর ভারতের, এবার জব্দ হবে চীন?

ঢাকার পাশাপাশি উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জও। গত ১০ ও ১৫ নভেম্বর সেখানে হিংসার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় অভিযুক্ত আওয়ামি লিগ ও ছাত্র লিগের কয়েকজন নেতা-কর্মীকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন দলের কর্মী-সমর্থকরা। পুলিশ ছাড়তে রাজি না হওয়ায় শুরু হয় সংঘর্ষ। পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। কিন্তু পরিস্থিতি ভয়াবহ হওয়ায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। অভিযোগ, এর পর থানায় ঢুকে ভাঙচুর চালানো হয়, থানা ও পাশের পুলিশ ব্যারাকে আগুন ধরানো হয় এবং হেফাজতে থাকা নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়া হয়।

এর পরেই গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এসএম জিলানির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর আসে। এলাকায় বিপুল নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে ব্যারিকেড।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments