Homeরাজ্যজগদ্ধাত্রী পুজো উদ্বোধনে দলীয়কর্মীদের বার্তা পর্যটনমন্ত্রীর

জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে দলীয়কর্মীদের বার্তা পর্যটনমন্ত্রীর

রাজনৈতিক পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হয়নি।

ওয়েব ডেস্কঃ রাজনৈতিক পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হয়নি। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে দলীয় কর্মীদের বার্তা দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলেও মানুষের মানসিকতার পরিবর্তন হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। বিভিন্ন ঘটনায় সেই উপলব্ধি হচ্ছে বলে মন্তব্য করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফের দলের কর্মীদের সচেতন হওয়ার বার্তা দিলেন তিনি।

পর্যটনমন্ত্রী বলেন, বারবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে নানা খবর দেখি তখন মাঝে মাঝে মনে হয় আমাদের রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হতে আরও কিছুটা সময় লাগবে। তবে সেই পরিবর্তন আমরা নিশ্চিতভাবেই করতে সক্ষম হব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এই কাজ করবই।

আরও পড়ুন

কেমব্রিজের গ্রিক রেস্তোরাঁয় রাজীবের সঙ্গে প্রথম চোখে চোখ

দুর্গাপুরের এসবি মোড়ে স্বপ্ন উড়ান আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ এবং সাংসদ মনোজ তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ কমিশনার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments