HomeTop Newsনিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

শীতের আমেজে জল ঢালবে ঘূর্ণিঝড়? ২১ নভেম্বর পর্যন্ত আবহাওয়ার বড় আপডেট

ওয়েব ডেস্ক : ফের ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান। আশা করা যাচ্ছে, বৃহস্পতিবারের মধ্যে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিবণত হয়ে অন্ধ্রপ্রদেশে।বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পড়বে না। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে এর জেরে। আজ বুধবার থেকেই বদল হবে বাংলায় আবহাওয়া। আজ সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘলা।

বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার পর্যন্ত থাকবে এমন আবহাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে পারে। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বাড়বে বৃষ্টির পরিমাণ।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments