ওয়েব ডেস্কঃ সদ্য প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী বিলংগিং- আ জার্নি অফ লভ। জীবন, পরিবার, কংগ্রেস, দেশের রাজনীতি, ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্ক সহ নানা জানা, অজানা তথ্য। রাজীব গান্ধীর সঙ্গে প্রথম আলাপ,বন্ধুত্ব থেকে প্রেম। ষাটের দশকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের পূর্বাঞ্চলে ক্যাম নদীর তীরে অবস্থিত কেমব্রিজ শহরের ভার্সিটি নামের গ্রিক রেস্তোরাঁ। সে সময় ওটাই ছিল একমাত্র জায়গা যেকানে ইটালীয় খাবারের মতো স্বাদ কিছুটা পাওয়া যেত। সেখানেই প্রথম লম্বা সুদর্শন চেহারা ও গভীর কালো চোখের রাজীবকে বন্ধুদের সঙ্গে প্রথম দেখেন সোনিয়া।
আত্মজীবনীতে সোনিয়া লিখেছেন, সদ্য ১৯-এ পা দিয়ে ইংল্যান্ডে পৌঁছন জ্যারেট স্কুল অফ ইংলিশে পড়াশোনা করবেন বলে। ভাষা, খাবার, লোকজন সবই ছিল তাঁর কাছে অজানা। মাকে নিয়মিত চিঠিতে সব জানাতেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কিছু দূরে একটি বাড়িতে এক পরিবারের কাছে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন তিনি। জায়গাটা স্কুল থেকেই ছিক করে দেওয়া হয়। সাধারণ ব্রিটিশ খাবার খাওয়া একজন ইটালীয়র কাছে এক প্রকার শাস্তিই ছিল। নানা রকমের পাউরুটি, পাস্তা, মাংস, সব্জি নিজের বাড়িতে যা সহজেই পাওয়া যেত সেরকম সুস্বাদু খাবারের খোঁজ তখন সবচেয়ে চিন্তার বিষয় হয়ে উঠেছিল। সে সময় ভার্সিটি কিছুটা হলেও সোনিয়ার খাবারের সমস্যা মিটিয়ে ছিল বলে জানিয়ছেন তিনি।
আরও পড়ুন
রেস্তোরাঁর ভিতরটা ছিল বেশ ছিমছাম, পরিষ্কার পরিচ্ছ্ন্ন। ছাত্র-ছাত্রীদের আসা যাওয়া লেগে থাকত প্রতিদিনই। চার্লি রেস্তোরাঁর গ্রিক মালিক মাঝে মধ্যে আসতেন। সেখানেই নজর যায় উল্টোদিকের টেবিলে বসা হইহট্টগোল করা এক দলের উপর। সেখানেই সুদর্শন ছেলেটির নম্র-ভদ্র ভাবভঙ্গি বাকিদের থেকে তাঁকে আলাদা করে দিয়েছিল। ছিলেটি কোথাকার স্পেন, সিসিলি, নেপেলস নাকি দক্ষিণ ইটালির।কিছু ইংরেজি শব্দ বোঝা গেলেও বাকি কোনও শব্দই বোধগম্য ছিল না।
একদিন হাউজমেট রুথের বন্ধু ক্রিশ্চান ভন স্টিগ্লিটজের সঙ্গে তাঁর টেবিলেই হাজির হল সেই সুদর্শন যুবক। বাকরুদ্ধ হয়ে যান সোনিয়া, তাঁর হৃদপিন্ডের আওয়াজ বাইরের থেকেও যেন শোনা যাচ্ছিল।তখনই তাঁর বন্ধু বলে ওঠেন, হাই সোনিয়া এ হল আমার বন্ধু রাজীব। হাসি মুখে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে রাজীব বলেছিলেন, কেমন আছ সোনিয়া। সেই প্রথম চোখে চোখ রাখা। উদার মুখমণ্ডলে উজ্জ্বল কালো দুটি চোখ। তুমি ভালো তো, উত্তরে বলে ছিলাম আমি। উন কোলপো দি ফুল মিনে।




