HomeTop Newsটাইগার শ্রফের উপর দুষ্কৃতী হামলা!

টাইগার শ্রফের উপর দুষ্কৃতী হামলা!

বিদেশে বসবাসকারী অনিল পণ্ডিত ও হরমন সান্ধু নামে দুই গ্যাংস্টার এই হামলার দায় স্বীকার করেছে।

দুষ্কৃতীদের নজরে এবার বলিউডের অভিনেতারা। কারণ বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর এবার দুষ্কৃতী হামলা। মুম্বাইয়ের জুহু এলাকায় রবিবার সন্ধ্যায় অভিনেতাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। নিজের নিয়ম মতই রবিবার ফুটবল খেলে বাড়ি ফেরার সময় অভিনেতার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তবে কোনভাবেই অভিনেতার শরীর ছুঁতে পারেনি গুলি।

এই ঘটনায় আহত হয়েছেন অভিনেতার গাড়ির চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক অটোচালকও আহত হয়েছে। টাইগার শ্রফের গাড়ির চালককে আহত অবস্থায় নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিনেতা জ্যাকি শ্রফের টিম জানিয়েছে, নিরাপদে রয়েছেন অভিনেতা টাইগার শ্রফ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীদের খোঁজে ১২টি দল গঠন করা হয়েছে। চলছে তদন্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এসেছে, যেখানে জানা গেছে, বিদেশে বসবাসকারী অনিল পণ্ডিত ও হরমন সান্ধু নামে দুই গ্যাংস্টার এই হামলার দায় স্বীকার করেছে। তাঁদের দাবি, যে তাদের নিশানায় রয়েছে টাইগার শ্রফ। যদিও এই দাবির সত্যতা যাচাই করা হয়নি।

ওই দুই গ্যাংস্টারদের অভিযোগ, টাইগার নাকি তাদের নির্দেশ মানছিলেন না। সালমান খানের সঙ্গে কাজ করছিলেন। সোশ্যাল মিডিয়ায় দায় স্বীকারের দাবি কতটা সত্যতা রয়েছে তা তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments