Homeলাইফস্টাইলপুজোবিধানসভার আদলে মণ্ডপ! মেদিনীপুর রাজাবাজার সর্বজনীনে দর্শনার্থীদের ঢল

বিধানসভার আদলে মণ্ডপ! মেদিনীপুর রাজাবাজার সর্বজনীনে দর্শনার্থীদের ঢল

ওয়েব ডেস্ক: আজ অষ্টমী। শহর থেকে জেলার সব পুজোমণ্ডপে ভিড়। পঞ্জিকা মেনে নির্দিষ্ট সময়ে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। সাবেকি পুজো বা থিমের পুজো সর্বত্রই এদিন ভিড় নজরে পড়েছে। এখন শুধু শহরেই নয়, শহরতলী এবং জেলাতেও লেগেছে থিমের ছোঁয়া। মেদিনীপুরের এক পুজো মণ্ডপে গেলে বিধানসভা বলে ভুল হতে পারে। বাংলার বিধানসভার আদলে তৈরি হয়েছে রাজাবাজার সর্বজনীন দুর্গাপুজা সমিতির মণ্ডপ।

প্রফুল্ল চন্দ্র ঘোষ থেকে শুভেন্দু অধিকারী। বাংলার এই ৯ মুখ্যমন্ত্রীর ছবি ও তাঁদের শাসনকাল নিয়ে বিস্তারিত তথ্য মণ্ডপের ভেতরে তুলে ধরা হয়েছে। এই মণ্ডপে প্রতিমায় যেমন রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া, তেমন সবুজ গাছ দিয়ে সবুজায়নের বার্তাও দেওয়া হয়েছে। এখানের প্রতিমা সেজেছেন ডাকের সাজে। কিন্তু হঠাৎ করে বিধানসভার ভাবনা কেন?

আয়োজকরা জানিয়েছেন, ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্পর্কে জানতে পারবে। বিধানসভা সম্পর্কে তাদের সম্মক ধারণা হবে। ছোটদের জ্ঞান বাড়াতেই তাদের এই সিদ্ধান্ত। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। মণ্ডপের ভেতরে বসানো হয়েছে সিসিটিভি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments