HomeTop Newsপ্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী কালেশানন্দজী মহারাজ

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী কালেশানন্দজী মহারাজ

হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী কালেশানন্দজী মহারাজ। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। শনিবার সকালেও তিনি সবাইকে নিয়ে শ্রীশ্রীচন্ডীর আবৃত্তি করেছেন। দুপুরে ব্রহ্মচারীদের নিয়ে শ্রীশ্রীদুর্গা পুজোর মন্ত্রের অভ্যাস করেছেন। সেই সময় একটু ক্লান্ত বোধ করায় সেটি থামিয়ে বিশ্রাম নিতে ঘরে ফিরছিলেন। পথেই সিঁড়িতে হৃদরোগে আক্রান্ত হন ও সঙ্গে সঙ্গেই শরীর ত্যাগ করেন।

বেলুড় মঠের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের দক্ষ রেজিস্ট্রার, সুপণ্ডিত সব থেকে বড় কথা খুব ভালো সাধু হিসেবে সবাই তাঁকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। তাঁর এই অকাল প্রয়াণে বেলুড় মঠের সাধু সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা সকলেই শোকো স্তব্ধ। তাঁর প্রার্থীব শরীর শনিবার সারারাত বেলুড় মঠে শায়িত রাখা হবে। রবিবার সকাল থেকে তাঁর সকল ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন এবং বেলা ১২টা নাগাদ বেলুড় মঠ প্রাঙ্গনে তাঁর শেষকৃত্য হবে, এমনটাই বেলুড় মঠ সূত্রে খবর।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments