HomeBig Breakingশিকড়ের টানে কাঁথিতে শুভেন্দু

শিকড়ের টানে কাঁথিতে শুভেন্দু

নিজের ক্লাবে পারলেন অষ্টমীর অঞ্জলি-আরতি

ওয়েব ডেস্ক: শহর কলকাতা থেকে রাজ্যের জেলায় জেলায় চলছে মাতৃ আরাধনা। রাজ্যের পালা বদলের পর প্রথম দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের সমস্ত ব্যবস্থার দিকে নজর রাখলেও, পুজোর সময় নিজের ক্লাবের পুজোতে হাজির থাকবেন না তা হতে পারে না। মুখ্যমন্ত্রী হয়েও নিজের শিকড় তিনি ভুলে যাননি। রবিবার অষ্টমীর দিন কাঁথিতে নিজের ক্লাবে আরতি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সপ্তমীতে কলকাতায় মুখ্যমন্ত্রী হিসেবে তার সমস্ত প্রশাসনিক কাজ করে অষ্টমীর সকালে পৌঁছে গিয়েছেন নিজের জন্মভূমিতে। মহা অষ্টমীতে কাঁথির নান্দনিক ক্লাবে মা মহাগৌরীর সামনে ভক্তিভরে অষ্টমীর অঞ্জলি দিয়ে আরতি করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী কে। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি লিখেছেন, মা মহাগৌরীর কাছে প্রার্থনা, তাঁর অসীম কৃপায় সবাই ভালো থাকুক। জয় মা দুর্গা।

এদিন নিজেকে সনাতনী ও হিন্দু বাড়ির ছেলে বলেও উল্লেখ করেছেন। ক্লাবে এসে এদিন পদ্ম ফুল হাতে নিয়ে মায়ের সামনে বসে পুজো করতেও দেখা গিয়েছে তাঁকে।

কয়েকদিন আগে পুজোর উদ্বোধনী এসে আরশোলা ও ছারপোকাদের থেকে সাবধান থাকার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিনও তেমনি কথা শোনা গিয়েছে তাঁর গলায়। নিরাপত্তার সমস্ত বেষ্টনীকে দূরে সরিয়ে রেখে এদিন ঘরের ছেলে হয়ে কাঁথিতে মায়ের আরাধনা করলেন তিনি।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments