HomeBig Breakingজামিন হল না সুজিত বসুর, অন্তর্বর্তী জামিন সব্যসাচীর

জামিন হল না সুজিত বসুর, অন্তর্বর্তী জামিন সব্যসাচীর

কলকাতা : পুজোর আগে বড় ধাক্কা রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী ও বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসু’র। মঙ্গলবার তাঁর জামিনের আর্জি ফের খারিজ কলকাতা হাইকোর্টে।পুজোর সময় জেলের বাইরে থাকার জন্য জামিনের আবেদন করেছিলেন প্রাক্তনমন্ত্রী। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় শ্রীঘরে-ই কাটাতে হবে তাঁকে।অন্যদিকে, অন্তর্বর্তী জামিন পেলেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।‌

গত বছর পর্যন্ত পরিস্থিতি ছিল অন্যরকম। পুজো আসার আগে বিশেষ করে এই সময় চূড়ান্ত ব্যস্ত থাকতেন সুজিত বসু। লেকটাউনের শ্রীভূমির পুজো শহরের জনপ্রিয় পুজোর মধ্যে অন্যতম। মঙ্গলবারই খুলে যাচ্ছে শ্রীভূমির পুজো মণ্ডপ। মণ্ডপ খোলার আগেই ভিআইপি রোডে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কিন্তু সুজিতের দেখা নেই। রাজ্যের পালা বদলের পরে পরিস্থিতিরও বদল হয়েছে। পুর নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন সুজিত বসু। জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। অন্যদিকে, তোলাবাজির মামলায় গত ৮ জুন সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। পুজোর আগে জামিনের আবেদন করেছিলেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি চৈতালি দাস চট্টোপাধ্যায়ের বেঞ্চ তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।‌

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments