HomeTop Newsহরমুজে পরপর জাহাজে হামলা, বিপন্ন ভারতীয় নাবিকেরা!

হরমুজে পরপর জাহাজে হামলা, বিপন্ন ভারতীয় নাবিকেরা!

ইরানের নিরাপত্তা উপদেষ্টাকে ফোন ডোভালের

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে পরপর হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে ভারতের। দুই জাহাজে হামলার জেরে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মহসিন রেজার সঙ্গে ফোনে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁদের আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানের দূতাবাস। তবে কথোপকথনের নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে নয়াদিল্লির তরফে বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।

রবিবার, ১১ অক্টোবর, নিকারাগুয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি পেট্রো ডলফিন’-এ হামলার সময় ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ন’জন উদ্ধার হলেও দু’জন এখনও নিখোঁজ। তাঁদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। একই দিনে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘এমটি ভালথেরা’ জাহাজেও হামলার পর আগুন ধরে যায়। ওই জাহাজের ১১ জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন।

এর আগে ৯ অক্টোবর শারজার উপকূলে ‘এমটি জেম নম্বর ২’ জাহাজে ড্রোন হামলা হয়েছিল। তাতে থাকা ২২ জন ভারতীয় নিরাপদ ছিলেন। জাহাজ চলাচল মন্ত্রকের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে অন্তত ১১ জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক জলপথে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে ভারত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments