HomeTop Newsবিশ্বমঞ্চে ফের ভারতের মুখ উজ্জ্বল শাহরুখের! বিশ্বের সেরা ১০০ সুপারস্টারের তালিকায় একমাত্র...

বিশ্বমঞ্চে ফের ভারতের মুখ উজ্জ্বল শাহরুখের! বিশ্বের সেরা ১০০ সুপারস্টারের তালিকায় একমাত্র ভারতীয় ‘কিং’

শুধু বলিউড নয়, বিশ্ব সিনেমাতেও বাদশাহি! আন্তর্জাতিক সেরা ১০০ সুপারস্টারের তালিকায় শাহরুখ

ওয়েব ডেস্ক : বিশ্বমঞ্চে ফের ভারতের মুখ উজ্জ্বল করলেন বলিউডের বাদশা শাহরুখ খান। আন্তর্জাতিক এক পত্রিকার প্রকাশিত ‘১০০ Greatest Movie Stars of All Time’ তালিকায় জায়গা করে নিয়েছেন কিং খান। তালিকায় তাঁর স্থান ৯২ নম্বরে। উল্লেখযোগ্য বিষয়, এই তালিকায় জায়গা পাওয়া একমাত্র ভারতীয় অভিনেতা তিনি। এমনকী র‍্যাঙ্কিংয়ে শাহরুখের পিছনে রয়েছেন জোয়াকিন ফিনিক্স, জেন্ডায়া, এমা স্টোন, সিলভেস্টার স্ট্যালোনের মতো একাধিক জনপ্রিয় হলিউড তারকা। চার দশকেরও বেশি সময়ের অভিনয় জীবন এবং ৯০টিরও বেশি ছবির অভিজ্ঞতা—শাহরুখের এই দীর্ঘ সফরকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর অভিনয়ের পাশাপাশি পর্দায় উপস্থিতি, নিজস্ব স্টারডম এবং কমেডির প্রতি সহজাত দক্ষতারও প্রশংসাও করা হয়েছে।

শাহরুখ খানের কেরিয়ারের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়া হয়েছে সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় ২০০২ সালের ছবি ‘দেবদাস’কে। ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চন, জ্যাকি শ্রফ এবং কিরণ খের। ১৯৯৩ সালে ‘বাজিগর’ এবং ‘ডর’-এর মতো ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন শাহরুখ। পরবর্তী সময়ে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ তাঁকে রোম্যান্টিক হিরো হিসেবে প্রতিষ্ঠা দেয়। এরপর কমেডি, পারিবারিক গল্প থেকে শুরু করে অ্যাকশন—বিভিন্ন ঘরানায় নিজের অভিনয়ের বহুমুখিতা প্রমাণ করেছেন তিনি।

ঘূর্ণিঝড় আকভানের জের, বাংলার একাধিক ট্রেনের সময়সূচিতে বদল! কোন ট্রেন কত দেরিতে চলবে?

‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর সাফল্যেও নতুন করে প্রমাণিত হয়েছে তাঁর জনপ্রিয়তা। এই তালিকার প্রথম স্থানে রয়েছেন মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট এবং তৃতীয় স্থানে চার্লি চ্যাপলিন। প্রথম দশে রয়েছেন জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, তোশিরো মিফুনে এবং বারব্রা স্ট্রাইস্যান্ডও। এই তালিকা তৈরির ক্ষেত্রে শুধুমাত্র অভিনয় দক্ষতা নয়, শিল্পীসত্তা, জনপ্রিয়তা এবং সিনেমার ইতিহাসে তাঁদের প্রভাবকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা শাহরুখের নতুন ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে তাঁর সঙ্গে রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন-সহ একঝাঁক তারকা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments