HomeBig Breakingআরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের তদন্ত নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট, সিবিআইকে কড়া নির্দেশ

আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের তদন্ত নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট, সিবিআইকে কড়া নির্দেশ

সিবিআইয়ের পরবর্তী রিপোর্টে আদালতের অসন্তোষ কতটা দূর হয়, এখন সেদিকেই নজর

কলকাতা: আর জি কর-কাণ্ডে তদন্তের নিষ্পত্তি এখনও অধরা। প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের তদন্ত ও জমা দেওয়া রিপোর্টে সন্তুষ্ট হতে পারল না কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ।

শুক্রবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আরও বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শুধু অপরাধের তদন্তই নয়, প্রমাণ নষ্টের অভিযোগও এখন আদালতের নজরে। বিচারপতি শম্পা সরকারের পর্যবেক্ষণ, এই মামলায় আদালত কেবল নির্যাতিতার মা-বাবার বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছবে না। ঘটনার পর প্রমাণ নষ্ট করা হয়েছিল কি না, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। অন্যদিকে, প্রমাণ লোপাটের অভিযোগের ক্ষেত্রে সিবিআই ঠিক কী পদক্ষেপ করেছে, তদন্তে কী অগ্রগতি হয়েছে, তা জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুন:

আইনি সুরক্ষা বহাল, তবে আদালতের বিরুদ্ধে মন্তব্যে অভিষেককে তিরস্কার করল হাইকোর্ট

প্রসঙ্গত, সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করে নতুন করে তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার। তাঁদের অভিযোগ, তদন্ত যথাযথ হয়নি। ফলে প্রকৃত সত্য সামনে আনতে আরও গভীর অনুসন্ধান প্রয়োজন।

এই মামলায় আইনি লড়াইয়ের আরও একটি দিক রয়েছে। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে সিবিআই আদালতে আবেদন করেছে। অন্যদিকে, সাজা কমানোর আর্জি জানিয়ে পাল্টা মামলা করেছে সঞ্জয় রায়ও।

ফলে আর জি কর-কাণ্ডে বিচারপ্রক্রিয়ার পাশাপাশি তদন্তের স্বচ্ছতা এবং প্রমাণ সংরক্ষণের প্রশ্নও নতুন করে সামনে এল। সিবিআইয়ের পরবর্তী রিপোর্টে আদালতের অসন্তোষ কতটা দূর হয়, এখন সেদিকেই নজর।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments