HomeBig Breakingফের উত্তপ্ত বইপাড়া, এসএফআই-এর বইয়ের স্টলে চড়াও এবিভিপি!

ফের উত্তপ্ত বইপাড়া, এসএফআই-এর বইয়ের স্টলে চড়াও এবিভিপি!

পুলিশের ব্যরিকেড ভেঙে ধস্তাধস্তি, অবরুদ্ধ কলেজ স্ট্রিট

কলকাতা: মঙ্গলবারের পর ফের উত্তপ্ত বইপাড়া। বুধবার সকাল থেকে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। পূর্ব নির্ধারিত স্থান থেকে খানিক সরে নতুন করে অস্থায়ী স্টল বেঁধেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন ABVP-র সদস্যরা। তাঁদের বক্তব্য, SFI-কে বুকস্টলের অনুমতি দেওয়া যাবে না। এনিয়ে মুখোমুখি সংঘর্ষে এসএফআই-এবিভিপি। বুধবার সকাল থেকে দু’পক্ষের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট চত্বর। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেডে দিয়ে ঘিরে ফেলে পুলিশ। পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে এবিভিপির সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

পুলিশ সূত্রে খবর, এ দিন নিয়ম মেনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বুকস্টল করে বাম ছাত্র সংগঠন SFI। কিন্তু ABVP-র বুকস্টল খোলার ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও অনুমতি নেই। বুকস্টল করাকে কেন্দ্র করে SFI ও ABVP-র বচসা এবং বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল কলেজ স্ট্রিটে। পুলিশের বাধার পর SFI-এর বুকস্টলের সামনে রাস্তায় বসে ও শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ABVP সদস্যরা। তাঁদের হঠাতে গেলে পুলিশের সঙ্গেও ধাক্কাধাক্কির উপক্রম হয়।SFI-এর তরফে অভিযোগ করা হয়েছে যে, বুকস্টলের গার্ডরেলে ধাক্কা মারার পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঋত্বিক ঘটক ও সুকান্ত ভট্টাচার্যদের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দিয়েছেন ABVP কর্মীরা। অভিযোগ, এর পরেই SFI-এর স্টলের সামনে থাকা গার্ডরেলে ধাক্কা মারতে শুরু করেন ABVP-র সদস্যরা।

আরও পড়ুন

আত্মসমর্পণের প্রস্তাব খারিজ, কুলগামের মসজিদে গুলিতে খতম লস্কর জঙ্গি লতিফ

পুলিশের অনুমতি নিয়ে মঙ্গলবার সকাল থেকে তিনদিনের জন্য কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটির সামনে ‘মিনি বইমেলা’ কর্মসূচি শুরু করেছিল সিপিএম। মূলত ছাত্র সংগঠন এসএফআইয়ের আয়োজনে বুকস্টলের কাজ চলছিল। কিন্তু পুলিশ আচমকা তাতে বাধা দেয় বলে অভিযোগ। বুকস্টল করতে না পেরে মঙ্গলবার কলেজ স্ট্রিটের রাস্তায় ট্রাম লাইনের উপরই বই সাজিয়ে বসেন এসএফআই সদস্যরা। কিন্তু তা আইনভঙ্গ বলে পুলিশ তুলে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়। এনিয়ে মঙ্গলবার প্রায় দিনভর কলেজ স্ট্রিট অশান্ত ছিল।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments