ওয়েব ডেস্কঃ রাজ্যে শিল্পায়নের প্রশ্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশেই দাঁড়ালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি বাংলায় শিল্পের পরিবেশ ফেরাতে কারখানার ভিতরে ও বাইরে দাদাগিরি বরদাস্ত নয়, সাফ জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। রাজ্যে পালাবদলের পর শিল্পায়নে সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় কাজের পরিবেশ আর যে নষ্ট করা যাবে না তা পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন তিনি।সেই লক্ষ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে নতুন শিল্পনীতি।
সিঙ্গুরে নয়া শিল্প গড়তে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। সিঙ্গুর নিয়ে রাজ্যের যে নতুন ভাবনা রয়েছে তাও আগেই পরিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী।এদিন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সিঙ্গুরে শিল্পায়নের ইস্যুতে জানিয়েছেন, ডানকুনি থেকে হাইওয়ে বরাবর অনেকেই জমি কিনে রেখেছেন শিল্প হবে বলে। ওই অঞ্চলে যে প্রায় দু-হাজার একর জমি পড়ে আছে তাও তিনি জানিয়েছেন।
সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠী চলে যাওয়ার পর জমি পড়ে রয়েছে। চাষও হচ্ছে না আবার শিল্পও হল না। এত মূল্যবান হাজার কোটির সম্পত্তি এমনি পড়ে রয়েছে তা কাজে লাগানো উচিত বলেই মনে করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। জমিতে যাতে আগামী দিনে শিল্পায়ন হয় সে চেষ্টা পুরোদমে চলছে বলে জানিয়েছেন তিনি। টাটা হোক বা অন্য কোনও গোষ্ঠী যাতে দ্রুত সিঙ্গুরে শিল্প গড়ে ওঠে তার প্রচেষ্ঠা পুরোদমে শুরু হয়েছে বলেও এদিন জানান দিলীপ ঘোষ। রাজ্যে শিল্পীবান্ধব পরিবেশ যে কোনও মতেই নষ্ট করতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রীর দেওয়া বার্তাই ফের একবার মনে করিয়ে দিলেন পঞ্চা্য়েত মন্ত্রী।




