HomeBig Breakingবাসে উঠলেই গুনতে হবে বাড়তি টাকা! পরিবহন মন্ত্রীর কাছে প্রস্তাব মালিক সংগঠনের

বাসে উঠলেই গুনতে হবে বাড়তি টাকা! পরিবহন মন্ত্রীর কাছে প্রস্তাব মালিক সংগঠনের

কলকাতায় ন্যূনতম ভাড়া কত?

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ধরে বাস ভাড়া বৃদ্ধি করার জন্য দাবি জানিয়ে আসছিলেন বাস ও মিনিবাস মালিকরা। পূর্বতন সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকও হয়েছে। কিন্তু সেই ভাবে বাস ভাড়া বৃদ্ধি হয়নি। কিন্তু রাজ্যে পালাবদলের পর ফের বাস ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে সরব হয়েছেন বাস মালিকরা। এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিংকে চিঠিও দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, শহরে বেসরকারি বাসে উঠলে ন্যূনতম ভাড়া ১৮ করতে হবে। অর্থাৎ সরকারের থেকে গ্রিন সিগনাল মিললেই এবার থেকে বাসে উঠলেই ১৮ টাকা দিতেই হবে। তারপর দূরত্ব অনুযায়ী সেই ভাড়া আরো বাড়বে।

শুধু কলকাতাতেই নয়, রাজ্যের অন্যান্য জায়গার বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি এসি বাসের ভাড়া বাড়ানোর আবেদনও করা হয়েছে। এর আগে পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তাঁরা। পুজোর পর এই বিষয় নিয়ে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল। এই পরিস্থিতিতে কালীপুজোর আগেই ফের পরিবহণ মন্ত্রীর দারস্থ হয়েছেন বাস মালিকরা। খসড়া প্রস্তাবে বলা হয়েছে প্রথম ৪ কিলোমিটার ১৮ টাকা ভাড়া। তারপর থেকে বাড়তে থাকবে ভাড়া।

 

কলকাতার ক্ষেত্রে ৪ থেকে ৬ কিমি পর্যন্ত ভাড়ার কথা বলা হয়েছে ২০ টাকা, ৬ থেকে ৮ কিমি পর্যন্ত ২২ টাকা, ৮ থেকে ১২ কিমি পর্যন্ত ২৪ টাকা ধার্য করা হয়েছে। ১৬ থেকে ২০ কিমি দূরত্ব গেলে যাত্রীদের মাথাপিছু গুনতে হবে ২৮ টাকা। ২০ থেকে ২২ কিমি পর্যন্ত গেলে ৩০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। জেলার ক্ষেত্রে সাধারণ বাসে প্রথম ৪ কিমির ক্ষেত্রে ২০ টাকা ভাড়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রতি কিমিতে ১টাকা ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এক্সপ্রেস বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ২৫ টাকা ভাড়ার কথা বলা হয়েছে। সাধারণ এসি বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিমিতে ৪০ টাকা ভাড়ার প্রস্তাব করা হয়েছে।

বেসরকারি বাসের পাশাপাশি ভলভো বাসগুলির ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সেক্ষেত্রে প্রথম ২ কিলোমিটারে ৫০ টাকা ভাড়ার কথা বলা হয়েছে। বাস সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন তাদের ভাড়া বৃদ্ধি হয়নি। সেই কারণে বাসের সংখ্যাও কমছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments