HomeBig Breaking‘উড়িয়ে দেওয়া হবে…,’ ইমেলে হুমকি! সাতসকালে কী হল দিল্লির স্কুলে? দেখুন বড়...

‘উড়িয়ে দেওয়া হবে…,’ ইমেলে হুমকি! সাতসকালে কী হল দিল্লির স্কুলে? দেখুন বড় খবর

তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় একের পর এক বিদ্যালয়

ওয়েব ডেস্ক: উৎসবের আবহে আতঙ্ক ছড়াল রাজধানীতে। একাধিক স্কুলে হুড়োহুড়ি পড়ল বৃহস্পতির সকালেই। কিন্তু কেন? আসলে স্কুলগুলিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে ইমেল মারফত। তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় একের পর এক বিদ্যালয়। হুড়োহুড়ির মধ্যে বাড়ি ফেরানো হয় পড়ুয়াদের। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলেই খবর।

দিল্লি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাজধানীর একাধিক স্কুলে হুমকি ইমেল পাঠানো হয়। সেখানে লেখা, ‘বোমা মেরে স্কুলগুলি উড়িয়ে দেওয়া হবে। কিছু কিছু স্কুলের ভিতরে আগে থেকেই বোমা রাখা আছে। মৃত্যু হবে বহু পড়ুয়ার।’ এই হুমকি পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে স্কুল কর্তৃপক্ষগুলি। তড়িঘড়ি ফাঁকা করা হয় স্কুলগুলি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আসে বম্ব স্কোয়াডও।

স্কুলগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গিয়েছে। তবে উৎসবের মরশুমে কে বা কারা এই হুমকি ইমেল পাঠাল, সেটা এখনও স্পষ্ট নয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।

যদিও এমন হুমকি রাজধানীতে নতুন নয়। এর আগে একাধিকবার দিল্লির বহু স্কুলে উড়ো ফোন যায়। শুধু তাই নয়, পাঠানো হয় ইমেলও। সেখানে দাবি করা হয়, স্কুলগুলিতে বোমা রাখা আছে, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও তল্লাশির পর কোথাও কিছুই পাওয়া যায়নি।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments