HomeTop NewsSIR বিরোধিতার মধ্যেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা মোদি-শাহের

SIR বিরোধিতার মধ্যেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা মোদি-শাহের

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়নের প্রশ্নে কোনও আপস নয়, সেই বার্তাই বারবার দিয়েছে কেন্দ্রের শাসকদল

ওয়েব ডেস্ক : বিরোধীদের লাগাতার প্রতিবাদ, ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ—কোনও কিছুতেই অবস্থান বদলায়নি বিজেপি। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হতেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিল ভোটার তালিকা সংশোধন। গণহারে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হয়েছিল বিরোধী শিবির। কিন্তু নিজেদের অবস্থানে অনড় থেকেছে বিজেপি। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়নের প্রশ্নে কোনও আপস নয়, সেই বার্তাই বারবার দিয়েছে কেন্দ্রের শাসকদল।

শনিবার বিজেপির সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘চিহ্নিত করো, নাম মোছো এবং দেশ থেকে তাড়াও’। রাজনৈতিক মহলের মতে, এই বার্তার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলের অবস্থান আরও একবার স্পষ্ট করতে চেয়েছে বিজেপি। ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়ার পাশাপাশি দেশ থেকে বিতাড়নের দাবিও তুলে ধরা হয়েছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার অনুপ্রবেশের অভিযোগ তুলেছিল বিজেপি। রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের বসবাস এবং ভোটার তালিকায় তাঁদের নাম থাকা নিয়ে সরব হয়েছিলেন দলের নেতারা। SIR ঘিরে দেশজুড়ে বিরোধিতা চললেও বিজেপির এই নতুন পোস্ট বুঝিয়ে দিল, অনুপ্রবেশের প্রশ্নে নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসতে নারাজ তারা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments