আজ মহাসপ্তমী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোয় আবহাওয়া থাকবে শুষ্ক। উপকূল এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক। শান্তি মনেই ঘুরতে পারবে বাঙালি। তবে প্যান্ডেল হপিংয়ে গেলে সঙ্গে ছাতা সঙ্গে রাখা মাস্ট।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। রবিবার থেকে ধীরে ধীরে বদলাতে পারে আবহাওয়া। মোটের উপর শুষ্কই থাকবে আবহাওয়া।
একইসঙ্গে উত্তরবঙ্গেও মূলত আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার পর্যন্ত উপরের দুই এক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার শহরে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে।
শনিবার, সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গেও মূলত আবহাওয়া শুষ্ক থাকবে।




